সারিয়াকান্দির লাল মরিচ
Sariakandi Red Chillies
সারিয়াকান্দির যমুনার চরের লাল মরিচ। মানের দিক থেকে দেশের সেরাগুলোর একটা ধরা হয়।
সারিয়াকান্দি, সোনাতলা আর ধুনটে যমুনার বালুচরেই বগুড়ার বেশির ভাগ মরিচ হয়। কৃষি কর্মকর্তারাও বলেন, সারিয়াকান্দির চরের মরিচ মানে দেশের সেরাদের কাতারে। শুকনো মৌসুমে পাকা মরিচ তুলে রোদে বিছিয়ে দিলে পুরো চর লাল হয়ে যায়। শত শত নারী হাতে বেছে বেছে মরিচ আলাদা করেন। শুকনো মরিচ যায় উত্তরবঙ্গের ঝাল বাটা আর ভর্তায়। এক ব্যাগ কিনে নিলে কম খরচে খাঁটি স্থানীয় একটা জিনিস বাড়ি যায়।
