গোকুল মেধ (বেহুলার বাসর ঘর)
Gokul Medh (Behula's Bashor Ghor)
ধাপে ধাপে উঠে যাওয়া উঁচু ইটের ঢিবি, স্থানীয় লোককথায় যার সঙ্গে জড়িয়ে আছে বেহুলা‑লখিন্দরের নাম।
মহাস্থানগড়ের দক্ষিণে, খেতের মাঝখান থেকে উঠে গেছে এই প্রাচীন ইটের স্থাপনা। দেয়ালঘেরা অসংখ্য খোপ আর ধাপ মিলে দেখতে মৌচাকের মতো। প্রত্নতাত্ত্বিকদের মতে এটা মোটামুটি ছয়‑সাত শতকের, কোনো মন্দির বা স্তূপের ভিত। স্থানীয়দের কাছে অবশ্য এটা বেহুলা‑লখিন্দরের বাসর ঘর। মনসামঙ্গলের কাহিনি অনুযায়ী, সব সাবধানতার পরও এখানেই সাপের কামড়ে লখিন্দর মারা যান। ওপরে উঠলে চারপাশের সবুজ গ্রাম অনেক দূর পর্যন্ত দেখা যায়।
কীভাবে যাবেন
মহাস্থান বাজার থেকে রিকশা বা সিএনজিতে অল্প পথ।
জেনে রাখুন
একই দিনে মহাস্থানগড়ও ঘুরে নিন। সিঁড়ির ধাপগুলো উঁচু‑নিচু, সাবধানে উঠবেন।