ExploreBangladesh
English
ছবি: Pinu Rahman · CC BY-SA 4.0

ঢাকা হইচই আর ভিড়ের শহর, তবু একবার ঢুকে পড়লে ছাড়তে ইচ্ছা করে না। জ্যামের আড়ালেই আছে চারশো বছরের পুরোনো মোগল আর ব্রিটিশ আমলের শহরটা। নদীর ধারে নবাবদের প্রাসাদ, চীনামাটির টুকরো বসানো মসজিদ, আর দেশের সেরা রাস্তার খাবার, সবই পুরান ঢাকার অলিগলিতে।

কীসের জন্য বিখ্যাত
  • পুরান ঢাকার ঐতিহ্য
  • সদরঘাট নদীবন্দর
  • বিরিয়ানি আর বাকরখানি
  • সাকরাইন ঘুড়ি উৎসব

ঘোরার জায়গা

লালবাগ কেল্লা ঘোরার জায়গা

লালবাগ কেল্লা

Lalbagh Fort

সতেরো শতকের অসমাপ্ত মোগল কেল্লা। ভেতরে ঘাসের লন, সমাধি আর মসজিদ। পুরান ঢাকার ভিড়ে এক টুকরো শান্ত সবুজ।

আহসান মঞ্জিল ঘোরার জায়গা

আহসান মঞ্জিল

Ahsan Manzil

বুড়িগঙ্গার পাড়ে ঢাকার নবাবদের গোলাপি প্রাসাদ। এখন জাদুঘর।

তারা মসজিদ ঘোরার জায়গা

তারা মসজিদ

Star Mosque (Tara Masjid)

আরমানিটোলার ছোট্ট মসজিদ। গা জুড়ে ভাঙা চীনামাটির টুকরো দিয়ে বসানো তারার নকশা।

সদরঘাট ও বুড়িগঙ্গা ঘোরার জায়গা

সদরঘাট ও বুড়িগঙ্গা

Sadarghat and the Buriganga

ঢাকার হট্টগোলের নদীবন্দর। এখান থেকে তিনতলা‑চারতলা লঞ্চ দক্ষিণে ছাড়ে, আর কাঠের নৌকায় মানুষ এপার‑ওপার করে।

জাতীয় সংসদ ভবনপ্রতীকী ছবি ঘোরার জায়গা

জাতীয় সংসদ ভবন

Jatiya Sangsad Bhaban (National Parliament House)

লুই কানের নকশা করা সংসদ ভবন। লেকের পানির ওপর যেন কংক্রিটের বিশাল জ্যামিতি দাঁড়িয়ে আছে।

ঢাকেশ্বরী জাতীয় মন্দির ঘোরার জায়গা

ঢাকেশ্বরী জাতীয় মন্দির

Dhakeshwari National Temple

দেশের জাতীয় মন্দির। লোকে বলে, এই দেবীর নাম থেকেই ঢাকা নামটা এসেছে। দুর্গাপূজায় সবচেয়ে বেশি ভিড়।

বাংলাদেশ জাতীয় জাদুঘর ঘোরার জায়গা

বাংলাদেশ জাতীয় জাদুঘর

Bangladesh National Museum

শাহবাগে দেশের প্রধান জাদুঘর। ইতিহাস, শিল্পকলা, প্রকৃতি আর মুক্তিযুদ্ধের আলাদা আলাদা গ্যালারি।

জাতীয় স্মৃতিসৌধ, সাভার ঘোরার জায়গা

জাতীয় স্মৃতিসৌধ, সাভার

National Martyrs' Memorial, Savar

সাতটা ত্রিভুজ উঠে গিয়ে এক চূড়ায় মিলেছে। একাত্তরের শহীদদের স্মরণে দেশের জাতীয় স্মৃতিসৌধ।

মুক্তিযুদ্ধ জাদুঘরপ্রতীকী ছবি ঘোরার জায়গা

মুক্তিযুদ্ধ জাদুঘর

Liberation War Museum

নাগরিকদের চাঁদা আর দানে গড়া জাদুঘর। আগারগাঁওয়ে একাত্তরের গল্প বলে মানুষের রেখে যাওয়া জিনিস, ছবি আর স্মৃতি।

হোসেনি দালানপ্রতীকী ছবি ঘোরার জায়গা

হোসেনি দালান

Hussaini Dalan

মোগল আমলের শিয়া ইমামবাড়া। বিশাল পুকুরের পাশে সাদা দালান, ঢাকার মহররমের প্রাণকেন্দ্র।

খাবার

পুরান ঢাকার বিরিয়ানি খাবার

পুরান ঢাকার বিরিয়ানি

Old Dhaka Biryani

পুরান ঢাকার যেসব দোকান বংশপরম্পরায় একই রেসিপিতে বিরিয়ানি রাঁধছে, তাদের ঘন সুগন্ধি বিরিয়ানি।

বাকরখানি খাবার

বাকরখানি

Bakarkhani

মাটির চুলায় সেঁকা মচমচে, ভাঁজে ভাঁজে স্তর পড়া রুটি। পুরান ঢাকায় সকালে চায়ের সঙ্গে এটাই চলে।

চকবাজারের ইফতার খাবার

চকবাজারের ইফতার

Chawkbazar Iftar Market

পুরান ঢাকার সবচেয়ে পুরোনো রোজার বাজার। বড় বাপের পোলায় খায় আর শাহি জিলাপির জন্য এর নাম।

বিউটির লাচ্ছি-ফালুদা খাবার

বিউটির লাচ্ছি-ফালুদা

Beauty Lassi and Falooda

জনসন রোডের পারিবারিক দোকান, ১৯২২ সাল থেকে লাচ্ছি আর লেবুর শরবত বেচছে।

জেনেভা ক্যাম্পের কাবাব-চাপ খাবার

জেনেভা ক্যাম্পের কাবাব-চাপ

Geneva Camp Kebab and Chaap

মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পের পাশে সন্ধ্যায় গরুর চাপ, গুর্দা আর খিরি কাবাবের আসর।

ফুচকা-চটপটি খাবার

ফুচকা-চটপটি

Fuchka and Chotpoti

ঢাকার সবচেয়ে প্রিয় রাস্তার খাবার। মচমচে খোলের ভেতর মসলা মটর আর তেঁতুল পানি।

অচেনা জায়গা

ঐতিহ্য

২০২৬ সালের দাম রুমপ্রতি এক রাতের ভাড়া
সাধারণ হোটেল
৳১,৫০০–৫,০০০
ভালো হোটেল
৳৫,০০০–১২,০০০
অভিজাত রিসোর্ট
৳১২,০০০–২০,০০০
হোটেলের নাম ও দাম (২টি)
এই জেলার ২টি হোটেলের রুম ধরে ভাড়া দেখুন →
দামগুলো কোথা থেকে

প্রথম আলোর মে ২০২৬ সালের প্রতিবেদন থেকে (ঢাকায় সস্তা হোটেল ১,৫০০–৫,০০০, মাঝারি ৫–১২ হাজার, পাঁচ তারকার সাধারণ রুম ৭–২০ হাজার টাকা); পর্যটনের হোটেল অবকাশ আর কমলাপুরের রেলওয়ে হোটেলের ভাড়ার সঙ্গে মিলিয়ে দেখা।

দাম নেওয়া হয়েছে সংবাদপত্র, পর্যটন করপোরেশনের ওয়েবসাইট আর হোটেলের নিজেদের দেওয়া তথ্য থেকে। বুক করার আগে হোটেলে ফোন করে দামটা জেনে নিন।

কোথায় খাবেন, খরচ কত

২০২৬ সালের দাম জনপ্রতি দিনে খাওয়ার খরচ
সাধারণ হোটেল ৳৪৩০
নাশতা ৳৭০দুপুর ৳১৫০রাত ৳১৫০চা‑নাশতা ৳৬০
ভালো রেস্টুরেন্ট ৳১,০১০
নাশতা ৳১৫০দুপুর ৳৩৩০রাত ৳৩৮০চা‑নাশতা ৳১৫০
অভিজাত ৳৪,২০০
নাশতা ৳৫০০দুপুর ৳১,৫০০রাত ৳১,৮০০চা‑নাশতা ৳৪০০

এই জেলায় দিনে জনপ্রতি থাকা‑খাওয়া মিলিয়ে মোটামুটি ৳১,২০০–৭,০০০

কম দামটা সাধারণ হোটেল আর সাধারণ খাওয়া ধরে, বেশিটা ভালো হোটেল আর ভালো রেস্টুরেন্ট ধরে। দুজন এক রুমে থাকবেন ধরে জনপ্রতি রুম ভাড়ার অর্ধেক যোগ করেছি। যাতায়াত, টিকিট আর অভিজাত হোটেল‑রেস্টুরেন্টের খরচ এর বাইরে।

রেস্টুরেন্ট আর খাবারের দাম (১৩টি)
  • জগন্নাথ ভোজনালয় ১১০ তাঁতীবাজার (দোতলা), পুরান ঢাকা
    • এক প্লেট ভাত · ৳১৫/প্লেট
    • সবজি, ডাল বা মাছের পদ (প্রতিটি) · ৳৪০/প্লেট
    সাধারণ হোটেল ২০২৬ সালের দাম · সূত্র
  • বাঙালিয়ানা ভোজ পান্থপথ (মিরপুর, বসুন্ধরা, মোহাম্মদপুরেও শাখা)
    • ভর্তা বুফে: ১১ রকম ভর্তা, ভাত আর ডাল · ৳১৬৯/প্লেট
    সাধারণ হোটেল ২০২৬ সালের দাম · সূত্র
  • রূপসা ফুড জাতীয় স্টেডিয়াম মার্কেট, গুলিস্তান
    • ডিম খিচুড়ি · ৳৬০/প্লেট
    • মুরগির খিচুড়ি · ৳১০০/প্লেট
    • চিকেন কাচ্চি · ৳১০০/প্লেট
    সাধারণ হোটেল ২০২৫ সালের দাম · সূত্র
  • হীরাঝিল হোটেল শাপলা চত্বরের কাছে, মতিঝিল
    • গরু বা খাসির ভুনা খিচুড়ি · ৳২৪০/প্লেট
    • মুরগির ভুনা খিচুড়ি · ৳২৩০/প্লেট
    • সাদা খিচুড়ি · ৳৯০/প্লেট
    সাধারণ হোটেল ২০২৪ সালের দাম · সূত্র
  • লালবাগ বিরিয়ানি হাউস কেয়ারী প্লাজার সামনে, ধানমন্ডি
    • গরুর ভুনা খিচুড়ি · ৳১০০/হাফ
    • গরুর ভুনা খিচুড়ি · ৳২০০/ফুল
    সাধারণ হোটেল ২০২৪ সালের দাম · সূত্র
  • বিসমিল্লাহ হোটেল মুসলিম বাজার, মিরপুর ১২ (ঢাকায় আরও কয়েকটা শাখা)
    • সবজি খিচুড়ি · ৳৪০/প্লেট
    • ডিম খিচুড়ি · ৳৬০/প্লেট
    • গরুর মাংসের খিচুড়ি · ৳১২০/প্লেট
    সাধারণ হোটেল ২০২৪ সালের দাম · সূত্র
  • হাজীর বিরিয়ানি ৭০ কাজী আলাউদ্দিন রোড, নাজিরা বাজার, পুরান ঢাকা
    • খাসির বিরিয়ানি · ৳২০০/প্লেট
    ভালো রেস্টুরেন্ট ২০২২ সালের দাম · সূত্র
  • স্টার হোটেল অ্যান্ড কাবাব পুরান ঢাকা
    • গ্রিল চিকেন বা চিকেন টিক্কা · ৳২৬০/হাফ
    • চিকেন স্পাইসি ফ্রাই · ৳২৪০/প্লেট
    • গরুর শিক কাবাব · ৳১৪০/পিস
    • দই বড়া · ৳৭০/বাটি
    ভালো রেস্টুরেন্ট ২০২৬ সালের দাম · সূত্র
  • বাবুমশাই হেরিটেজ কলাবাগান বাসস্ট্যান্ডের কাছে, দোতলা
    • বাঙালি প্ল্যাটার (ছোট) · ৳৩৩০/প্লেট
    • বাঙালি প্ল্যাটার (বড়) · ৳৪৩০/প্লেট
    ভালো রেস্টুরেন্ট ২০২৬ সালের দাম · সূত্র
  • কাচ্চি ভাই (গুলশান, বনানী, ধানমন্ডি) গুলশান, বনানী, ধানমন্ডিসহ ঢাকার নানা শাখা
    • বাসমতি কাচ্চি · ৳৩৩০/প্লেট
    • কাচ্চি, বোরহানি আর ফিরনি · ৳৪৬০/প্লেট
    • স্পেশাল খাসির তেহারি · ৳২৭০/প্লেট
    • বোরহানি · ৳৮০/গ্লাস
    ভালো রেস্টুরেন্ট ২০২৬ সালের দাম · সূত্র
  • পানিপুরি গুলশান
    • ফুচকা (১৪টা, তেঁতুলের পানিসহ) · ৳১৩০/প্লেট
    ভালো রেস্টুরেন্ট ২০২২ সালের দাম · সূত্র
  • তেহারি ঘর সোবহানবাগ, ধানমন্ডি
    • গরুর তেহারি · ৳২৫০/হাফ
    • গরুর তেহারি · ৳৫০০/ফুল
    ভালো রেস্টুরেন্ট ২০২৬ সালের দাম · সূত্র
  • দ্য ফরেস্ট লাউঞ্জ ধানমন্ডি
    • দুপুরের বুফে · ৳১,১৫০/প্লেট
    • রাতের বুফে · ৳১,৩৫০/প্লেট
    অভিজাত ২০২৪ সালের দাম · সূত্র

চেখে দেখুন

  • পুরান ঢাকার বিরিয়ানি পুরান ঢাকার নাজিরাবাজার, বংশাল আর চানখাঁরপুল এক প্লেট ২০০–৪৫০ টাকা
  • বাকরখানি লালবাগ, চকবাজার আর নাজিরাবাজারের আশপাশের বাকরখানির দোকানে দাম কম, পিস হিসেবে বা কেজি দরে বিক্রি হয়
  • চকবাজারের ইফতার পুরান ঢাকার চকবাজার শাহি মসজিদের চারপাশের দোকান, শুধু রোজার মাসে
  • বিউটির লাচ্ছি-ফালুদা বিউটি লাচ্ছি অ্যান্ড ফালুদা, ৩০/১ জনসন রোড, পুরান ঢাকা (নাজিরাবাজারেও একটা শাখা আছে)
  • জেনেভা ক্যাম্পের কাবাব-চাপ মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পের আশপাশের কাবাবের দোকান, মোহাম্মদপুর সরকারি উচ্চবিদ্যালয়ের কাছে
  • ফুচকা-চটপটি বেইলি রোড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, ধানমন্ডি লেক আর শান্তিনগরের ফুচকার ভ্যান রাস্তার ভ্যানে এক প্লেট মোটামুটি ২০–৬০ টাকা
দামগুলো কোথা থেকে

পুরান ঢাকার ভাতের হোটেলে ২০২৬ সালে ভাত ১৫ টাকা প্লেট, তরকারি ১০-৪০ টাকা; খিচুড়ির প্লেট ৪০-১২০ টাকা। বিরিয়ানি, কাচ্চি আর বাঙালি প্ল্যাটার ২০০-৪৩০ টাকা। গুলশানের একটা হোটেলে ২০২৫ সালে সেট মেনু ১,৫০০ টাকা, ভ্যাট আলাদা। নাশতা আর চা-নাশতার হিসাব এগুলোর সঙ্গে মিলিয়ে আন্দাজ করা। ২০২৬ সালের আগস্টে জ্বালানির দাম বাড়ার পর রেস্তোরাঁগুলো আবার দাম বাড়িয়েছে।

দাম সংবাদপত্র আর রেস্টুরেন্টের নিজস্ব তথ্য থেকে; সময়ের সঙ্গে বদলায়।

জেলার একটুখানি বাড়ি নিয়ে যান

এই জেলার হাতের কাজ বা খাবার পাবেন আমাদের দোকানে।

ধামরাইয়ের কাঁসার বাটি, পাটের ব্যাগ, বর্ষার রেইনকোট, ওয়াটারপ্রুফ ব্যাগ, ৬৪ জেলার ভ্রমণ খাতা, আমার ভ্রমণ ম্যাপ পোস্টার →

কাছের জেলা