ExploreBangladesh
English
ছবি: Azimronnie (edit: Radomianin) · CC BY-SA 4.0

আমাদের কথা

দেশ ঘোরার পুরো প্ল্যান, এক জায়গায়।

এক্সপ্লোর বাংলাদেশ একটা ফ্রি ট্রিপ প্ল্যানার। কোথায় যাবেন বেছে নিন, বাইক, গাড়ি নাকি বাসে যাবেন ঠিক করুন — রুট, দিন ধরে প্ল্যান আর খরচের হিসাব আমরা করে দিই। সঙ্গে আছে ৬৪ জেলার ঘোরার জায়গা, খাবার, অচেনা জায়গা আর ঐতিহ্যের গাইড।

গাইডটা কীভাবে লেখা হয়

প্রতিটা লেখা এই সাইটের জন্যই লেখা। তথ্যগুলো আমরা খোলা উৎসের সঙ্গে মিলিয়ে দেখি। পাঠকেরাও জায়গার খোঁজ দিতে পারেন; যাচাই করে তারপর সেগুলো সাইটে তুলি। এখন গাইডে ৬৪টি জেলা আর ৭৮৭টি লেখা আছে। দাম, ফি আর যাতায়াতের সময় মোটামুটি হিসাব। পার্বত্য চট্টগ্রাম, সেন্ট মার্টিন আর সুন্দরবনে যাওয়ার অনুমতি আর সতর্কতা প্রায়ই বদলায়, তাই রওনা দেওয়ার আগে স্থানীয়ভাবে জেনে নিন।

প্ল্যানারটা কীভাবে হিসাব করে

এক জেলা সদর থেকে আরেক জেলা সদরের রাস্তার দূরত্ব আমরা OpenStreetMap-এর ডেটা থেকে OSRM রাউটিং ইঞ্জিন দিয়ে একবার বের করে সাইটে রেখে দিয়েছি। জেলার ভেতরে সোজা দূরত্ব দেখে রাস্তার দূরত্ব আন্দাজ করি। বাইক, গাড়ি আর বাসের গড় গতি আর খরচ দেশের রাস্তার কথা ভেবে একটু হাত খুলে ধরেছি, যাতে সময়ে টান না পড়ে। দ্বীপে বা হাউসবোটে রাত কাটালে সেটা পুরো একটা দিন হিসেবে ধরা হয়।

কৃতজ্ঞতা

ছবির কৃতজ্ঞতা (৭৫৫)

জরুরি নম্বর

জাতীয় জরুরি সেবা (পুলিশ, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স): ৯৯৯ · সরকারি তথ্য ও সেবা: ৩৩৩ · স্বাস্থ্য বাতায়ন: ১৬২৬৩