নাজিরারটেকের শুঁটকি
Shutki from Nazirartek
দেশের সবচেয়ে বড় শুঁটকিপল্লিগুলোর একটা। রোদে মাছ শুকানোর সারি, আর কড়া গন্ধের শুঁটকির বাজার।
রোদে শুকানো মাছ, মানে শুঁটকি, উপকূল আর চাটগাঁইয়া রান্নার প্রাণ। শুঁটকি দিয়ে হয় ঝাল ভুনা আর ভর্তা। বিমানবন্দরের কাছে নাজিরারটেকে শুকনো মৌসুমে জেলে পরিবারগুলো বাঁশের মাচায় হাজার হাজার মাছ শুকাতে দেয়। দৃশ্যটা ভোলার মতো না, গন্ধটাও না। শহরের শুঁটকির বাজারে লইট্যা, ছুরি, চিংড়িসহ নানা রকম শুঁটকি পাবেন। সঙ্গে নিয়ে যেতে চাইলে ভ্যাকুয়াম প্যাক করেও দেয়।