মহেশখালীর মিষ্টি পান
Maheshkhali Sweet Paan
মহেশখালী দ্বীপের পাহাড়ে জন্মানো পান। মিষ্টি স্বাদের জন্য সারা দেশে এর নাম আছে।
দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালীতে পান চাষ সবচেয়ে পুরোনো পেশাগুলোর একটা। পাহাড়ের ঢালে বাঁশ আর খড়ের ছায়াঘেরা বরজে লতা তোলা হয়। এখানকার পান ঝাঁঝালো নয়, মুখে দিলে মিষ্টি লাগে। এ নিয়ে গানও আছে। দ্বীপ ঘুরে ফেরার পথে অনেকে এক বিড়া পান কিনে নেন।
