খাদিমনগর জাতীয় উদ্যান
Khadimnagar National Park
সিলেট শহরের গা ঘেঁষে নিরিবিলি টিলার বন। চারপাশে চা বাগান, লোকজন খুব কম যায়।
ভিডিওতে দেখুন জায়গাটা
২০০৬ সালে খাদিমনগরকে জাতীয় উদ্যান ঘোষণা করা হয়। প্রায় ৬৭৯ হেক্টরের টিলাময় বন, সিলেট শহর পেরোলেই। একসময় চা বাগানের জন্য এর বড় অংশ কেটে ফেলা হয়েছিল। পরে সেগুন, গর্জন, বাঁশ, আগর আর নানা গাছ লাগানো হয়। তাই বনটা দেখতে তরুণ আর সবুজ। চারপাশে কালাগুল, বুরজান আর গুলনি চা বাগান। ভেতরে হাঁটার পথ আর ছড়া আছে, বানর আর নানা পাখি চোখে পড়ে। সিলেটে বেড়াতে আসা বেশির ভাগ মানুষ জায়গাটার নামই শোনেননি, তাই এখানে ভিড় নেই।
কীভাবে যাবেন
সিলেট শহর থেকে শাহপরাণ হয়ে খাদিমনগরের দিকে সিএনজিতে মিনিট তিরিশ‑চল্লিশ।
জেনে রাখুন
বনকর্মী বা স্থানীয় গাইড সঙ্গে নিয়ে হাঁটুন, পথগুলোতে তেমন চিহ্ন নেই। গ্রিপওয়ালা জুতা পরুন, পানি রাখুন। বৃষ্টির পর জোঁক থাকতে পারে।