ExploreBangladesh
English
ঘোরার জায়গা

বিছনাকান্দি

Bichanakandi

বড় বড় পাথর বিছানো চওড়া জায়গা। পাহাড়ের ঠান্ডা ছড়ার পানি এখানে ছড়িয়ে অগভীর স্বচ্ছ নদী হয়ে গেছে।

গোয়াইনঘাটের বিছনাকান্দিতে মেঘালয় থেকে কয়েকটা ছড়া নেমে এসে পাথরের সমতলে ছড়িয়ে পড়েছে। পানি এত অগভীর আর পরিষ্কার যে পাথরে বসে পা ডুবিয়ে থাকা যায়। ঠিক ওপারে ভারতের পাহাড়ের গায়ে মেঘ ঝুলে থাকে, ঝরনা নামে। হাদারপার থেকে হাওর পেরিয়ে নৌকায় যাওয়াটাও কম মজার না। গরম আর বর্ষার দিনে পানি এত ঠান্ডা থাকে যে শরীর জুড়িয়ে যায়।

কীভাবে যাবেন

সিলেট শহর থেকে সালুটিকর হয়ে হাদারপার যেতে দেড় ঘণ্টার মতো লাগে। সেখান থেকে নৌকায় বিছনাকান্দি।

জেনে রাখুন

তলায় খাঁজকাটা স্যান্ডেল পরে যান, পাথর খুব পিচ্ছিল। পাহাড়ে বৃষ্টি হলে পানি দ্রুত বাড়ে। স্রোত বাড়ছে দেখলে সঙ্গে সঙ্গে উঠে আসুন।