ধুপপানি ঝরনা
Dhuppani Waterfall
বিলাইছড়ির গহিনে উঁচু ঝরনা, নামের মানে সাদা পানি। হ্রদে নৌকা আর বনের পথ ধরে যেতে হয়।
ভিডিওতে দেখুন জায়গাটা
বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের ওড়াছড়িতে ধুপপানি ঝরনা। স্থানীয় ভাষায় ধুপপানি মানে সাদা পানি, ঝরনার সাদা ফেনা থেকেই এই নাম। যেতে হলে কাপ্তাই হ্রদ পেরিয়ে পাহাড়ি নদী ধরে লম্বা নৌপথ, তারপর বন আর পাহাড়ি পাড়ার ভেতর দিয়ে হাঁটা। পথটা লম্বা বলে রাঙামাটিতে আসা খুব কম লোক এত দূর যায়, ঝরনাটা তাই এখনো নিরিবিলি।
কীভাবে যাবেন
রাঙামাটি বা কাপ্তাই থেকে নৌকায় বিলাইছড়ি। সেখানে স্থানীয় প্রশাসনের কাছে নাম লিখিয়ে স্থানীয় গাইড নিয়ে আবার নৌকা আর পায়ে হেঁটে ঝরনা পর্যন্ত।
জেনে রাখুন
বিলাইছড়ি পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকা। যাওয়ার নিয়মকানুন আগে জেনে নিন, পরিচয়পত্র সঙ্গে রাখুন। স্থানীয় গাইড ছাড়া যাবেন না, ঢলের সময় ছড়া পার হবেন না।
