ধরলা সেতু ও নদীর পাড়
Dharla Bridge and Riverfront
কুড়িগ্রাম শহরের পাশে ধরলার চওড়া বাঁক। সেতুর মুখ থেকে সূর্যাস্ত দেখতে সবচেয়ে ভালো লাগে।
কুড়িগ্রাম শহরের গা ঘেঁষে বয়ে গেছে ধরলা। নদীর ওপরের সেতুটা এখন নদী দেখার জন্য শহরের লোকজনের প্রিয় জায়গা। শীতে পানি থাকে স্বচ্ছ আর অগভীর। জেগে ওঠে বালুচর, তাতে গরু চরে। বর্ষায় আবার সেই নদী ঘোলা হয়ে দ্রুত ফুলে ওঠে। জেলেরা ছোট নৌকা থেকে জাল ফেলেন, বাঁধের ওপর সারি সারি চায়ের দোকান। নদীপাড়ের রোজকার জীবন দেখতে চাইলে আরাম করে বসে থাকার মতো জায়গা।
কীভাবে যাবেন
কুড়িগ্রাম শহরের মাঝখান থেকে অটোতে অল্প পথ।
জেনে রাখুন
শেষ বিকেলে যান। নদীতে বান ডাকলে নৌকায় উঠবেন না।


